1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা বাবলুর মৃত্যু হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮ আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: ইশরাক হোসেন খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিপদগ্রস্ত ইরানি নাবিকদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত শ্রীলঙ্কা নদীভাঙন প্রকল্প দেখতে কোম্পানীগঞ্জে যাচ্ছেন দুই মন্ত্রী

ডিসিসি নির্বাচন এখনই মেয়র প্রার্থীকে সমর্থন দিচ্ছে না অওয়ামী লীগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ এপ্রিল, ২০১২
  • ১১২ Time View

ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের নির্বাচনে এখনই কোনো মেয়র প্রার্থীকে সমর্থন দেবে না আওয়ামী লীগ।

তবে মনোনয়ন প্রত্যাশীদের দর মধ্য থেকে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

শুক্রবার সন্ধ্যায় ধানমণ্ডিতে দলের সভাপতির কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের থানা আওয়ামী লীগের  সভাপতি, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতাদের এক যৌথ সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে হানিফ এ কথা জানান।

এক প্রশ্নের উত্তরে হানিফ বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হয়নি। দুই প্রার্থী ছিল, তাদের একজন জয়ী হয়েছে আরেক জনের পরাজয় হয়েছে। চট্টগ্রাম ও কুমিল্লায় আওয়ামী লীগের প্রার্থীর বয়সের কারণে হয়তো তরুণ ভোটারদের আকৃষ্ট করতে পারেনি। তবে ওই নির্বাচনগুলোতে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেনি। কারণ অনেক কমিশনার নির্বাচতি হয়েছে।’

ডিসিসি নির্বাচন নিয়ে বিএনপি নেতা মওদুদ যে সন্দেহ প্রকাশ করেছেন তা নাকচ করে দিয়ে হানিফ বলেন, ‘ষড়যন্ত্রের কোনো ঘটনা আমরা দেখছি না। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। মওদুদরাই অতীতে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করে এসেছে। মওদুদদের ব্যাপারে এ জন্য সতর্ক থাকতে হবে।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সভায় মওদুদ বলেন, সরকার ডিসিসি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ