1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

আওয়ামী লীগের সমন্বয় সভা সোমবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২
  • ১৩৯ Time View

আগামী ১৭ এপ্রিল ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে গঠিত কমিটির সোমবার বর্ধিত সমন্বয় সভা আহ্বান করা হয়েছে।

বিকাল ৫টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য, মুজিবনগর দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

এই সভায় যোগদানের জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসসলাম মুজিবনগর দিবস উদযাপন কমিটির সকল কেন্দ্রীয় সদস্য, খুলনা বিভাগীয় সাংগঠনিক জেলা ও মহানগর শাখা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, হুইপ ও দলের জাতীয় সংসদ সদস্য এবং সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ