1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

‘সরকারের উন্নয়নের জোয়ার দেখে একটি মহল চক্রান্তে লিপ্ত’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২
  • ১২৩ Time View

হুইপ আসম ফিরোজ এমপি বলেছেন, ‘সরকারের উন্নয়নের জোয়ার দেখে একটি মহল ঈর্ষান্বিত হয়ে নানা চক্রান্তে লিপ্ত। তারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে রাজাকারদের সঙ্গে নিয়ে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে।’

রোববার বেলা ১১টার দিকে কাছিপাড়ার আব্দুর রশিদ কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিরোধী দল হরতালের নামে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চালাচ্ছে। কোনো ষড়যন্ত্র করেই প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উন্নয়নের ধারাকে বন্ধ করা যাবে না।’

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুল আলম মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ