1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীলে উন্নীত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনেত্রী বাঁধনের খোঁজ নিতে বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত-বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল | খবর সিলেটে রাষ্ট্রপতির অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি

ভারতে গরুর মাংস নিষিদ্ধের আবেদন সুপ্রিম কোর্টে খারিজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭
  • ১০১ Time View

ভারতে গরুর মাংস পুরোপুরি নিষিদ্ধের আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালতে গরুর মাংস নিষিদ্ধ চেয়ে করা ওই আবেদন খারিজ হয়ে যায়।

দেশটির প্রধান বিচারপতি জে এস খেহার ও বিচারপতি এনভি রামনা আবেদনকারী বিনিত সাহাইর আনজীবীকে বলেন, যে কোনো রাজ্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে পারে আবার কোনো রাজ্য নাও করতে পারে। এ ধরনের সিদ্ধান্তে আমরা হস্তক্ষেপ করতে পারি না।

আবেদনকারীর আইনজীবী বলেন, অনেক রাজ্যে গরু জবাই নিষিদ্ধ হলেও কিছু রাজ্যে এখনো গো-হত্যার অনুমতি রয়েছে। এতে যেসব রাজ্যে গরু হত্যার অনুমতি নেই সেসব রাজ্য থেকে অবৈধভাবে গরু পাচার হচ্ছে। এছাড়া আন্তঃরাজ্য গবাদিপশু পরিবহনে কোনো নীতিমালা নেই।

এ সময় দেশটির প্রধান বিচারপতি বলেন, গবাদি পশুর আন্তঃরাজ্য ও আন্তঃসীমান্তে অবৈধ পরিবহন ঠেকাতে রাজ্য এবং কেন্দ্রের জন্য সুপ্রিম কোর্ট ব্যাপক নীতিমালা পাস করেছে।

গরুর মাংস নিষেধের ওই আবেদন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেন, গরু অবৈধ পরিবহন ঠেকাতে রাজ্যে কমিটি রয়েছে।

ভারতের মাত্র কয়েকটি প্রদেশের রেস্টুরেন্টে গরুর মাংস বিক্রির অনুমতি রয়েছে। প্রদেশগুলো হলো, কেরালা, পশ্চিমবাংলা, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয় ত্রিপুরা, অরুণাচল প্রদেশ ও সিকিম।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ