1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনেত্রী বাঁধনের খোঁজ নিতে বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত-বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল | খবর সিলেটে রাষ্ট্রপতির অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি লিবিয়া থেকে ফেরত আনা হয়েছে আরও ১৬৮ বাংলাদেশিকে | খবর কানাডার পণ্যের ওপর নতুন মার্কিন শুল্ক ও ছাড় কার্যকর | বাণিজ্য ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক এবার এভিএস চালু হলো সঞ্চয়পত্রে, গ্রাহকরা পাবেন যেসকল সুবিধা পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা

সিলেটে রাষ্ট্রপতির অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা

সিলেট: সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করেছে সিলেট মহানগর বিএনপি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে আসেন রাষ্ট্রপতি। সিলেট প্রবেশের পথে মহানগর বিএনপির শত শত নেতা-কর্মীরা নগরীর ৭টি পয়েন্টে রাষ্ট্রপতিকে স্বাগত জানায়।

এরপর দুপুরে সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি দুই ওলী হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

এদিকে বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার পরপরই বয়কটের ঘোষণা দিয়েছে সিলেট মহানগর বিএনপি।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বয়কটের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ওই অনুষ্ঠানে মহানগর বিএনপির কোনো নেতাকর্মী অংশ নেবেন না।’

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি তৈরি করে সংবর্ধনা আয়োজন না করা ও অনুষ্ঠানের আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো সিটি কর্পোরেশন আয়োজিত এই অনুষ্ঠান বয়কট করেছে।’

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এর আগে সোমবার তিনি বলেছিলেন, ‘সংবর্ধনার প্রস্তুতির অংশ হিসেবে আমরা নাগরিক সমাজসহ নানা স্তরের নাগরিকদের সঙ্গে কথা বলেছি।’

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটি সিলেটে প্রথম সফর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ