1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীলে উন্নীত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনেত্রী বাঁধনের খোঁজ নিতে বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত-বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল | খবর সিলেটে রাষ্ট্রপতির অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি

ট্রাম্পের আদেশ ‘হৃদয়বিদারক’ : মালালা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭
  • ৭৭ Time View

সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী ও পাকিস্তানের মানবাধিকার কর্মী মালালা ইউসুফ জাই শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্রে শরণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে ডোনাল্ড ট্রাম্প যে আদেশ দিয়েছেন তাতে তার ‘হৃদয় ভেঙে গেছে’। একইসঙ্গে বিশ্বের সবচেয়ে অরক্ষিতদের নিষিদ্ধ না করার আহ্বান জানিয়েছেন তিনি।

২০১২ সালে পাকিস্তানে জঙ্গিগোষ্ঠী তালেবানের ভয়াবহ হামলার শিকার ১৯ বছর বয়সী মালালা বলেছেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক যে, আজ প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ ও সহিংসতা থেকে পালিয়ে আসা শিশু, মা ও বাবাদের জন্য দরজা বন্ধ করে দিলেন।

‘বিশ্বজুড়ে অনিশ্চয়তা ও অস্থিরতার এই সময়ে, বিশ্বের সবচেয়ে অরক্ষিত শিশু ও পরিবারগুলো থেকে মুখ ফিরিয়ে না নেয়ার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানাচ্ছি।’

শান্তিতে নোবেল বিজয়ীদের মধ্যে সর্বকনিষ্ঠ মালালা ইউসুফ জাই ২০১৪ সালে ভারতের শিক্ষা ও শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থীর সঙ্গে যৌথভাবে শান্তির নোবেল পান। বর্তমানে ব্রিটেনে বসবাস করছেন মালালা।

মালালা বলেন, আমি খুবই কষ্ট পেয়েছি যে, শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীদেরকে স্বাগত জানানোর গর্বিত ইতিহাস থেকে অামেরিকা মুখ ফিরিয়ে নিচ্ছে। ন্যায্য পাওনার বিনিময়ে নতুন জীবনের সুযোগ পেতে যারা আপনার দেশ গঠনে সহায়তা করবে এবং কঠোর পরিশ্রম করতে প্রস্তুত আছে।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন। অভিবাসন সীমিত করতে নির্বাহী আদেশে সই করেছেন তিনি। ওই আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিরীয় শরণার্থীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

গত ছয় বছর ধরে যুদ্ধবিধ্বস্ত সিরীয় শিশুদের ভোগান্তি ও বৈষম্যের বিষয়েও কথা বলেছেন মালালা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ