1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন চীনা ভাইস মিনিস্টার মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে লজ্জায় ডুবাল রিয়াল মাদ্রিদ প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

কলকাতার নতুন চমক সোহম-শুভশ্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭
  • ১৭১ Time View

টালিগঞ্জে নায়িকা হিসেবে শুভশ্রীর প্রথম ছবির নায়ক সোহম। এরপর কেটে গেছে অনেকদিন। দুজনই আলাদা করে কাজ করে নিজেদের অবস্থান গড়ে নিয়েছেন। দুজনের নামের আগেই আছে সুপারস্টার তারকার মতো খ্যাতি।

নতুন খবর হলো দীর্ঘদিন পর আবারো তারা এক হয়ে পর্দায় হাজির হচ্ছেন। সেই পুরনো জুটি কামব্যাক করছে ‘আমার আপনজন’ ছবি দিয়ে। সোহমের প্রযোজনা সংস্থা অজস্র এন্টারটেইনমেন্টের প্রথম ছবি এটি। ছবিটি পরিচালনা করছেন রাজা চন্দ।

ইতোমধ্যে ছবির কাজ শুরু করে দিয়েছেন পরিচালক রাজা চন্দ। ইডেন গার্ডেন্স, গড়িয়াহাটসহ কলকাতার বেশ কিছু জায়গা এবং কলকাতার বাইরেও চলছে এ ছবির শুটিং। ছবিতে শুভশ্রী ছাড়াও আছেন দুই নায়িকা। প্রিয়াঙ্কা সরকার এবং ঐন্দ্রিতা। তবে তাদের দেখা যাবে বিশেষ দুটি চরিত্রে।

ছবির জন্য একটি গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। সম্ভবত মার্চ বা এপ্রিলে মুক্তি পাবে ছবিটি। চলতি বছর বিগ ধামাকা হবে সোহম-শুভশ্রীর ছবিটি, সে আর বলতে হয় না।

এদিকে শুভশ্রী অভিনয় করছেন বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’-এ। এ ছবিতে তার নায়ক ঢালিউডের কিং খান খ্যাত শাকিব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ