1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল

বাংলাদেশি শ্রমিক নিয়োগে সৌদি আরবে চাকরি মেলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭
  • ৮১ Time View

অধিক পরিমাণে বাংলাদেশি শ্রমিক নিয়োগের ব্যবস্থা করতে রিয়াদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস সৌদি আরবের দুটি শহরে চাকরি মেলার আয়োজন করছে। তিন দিনব্যাপি এ চাকরি মেলা আগামী ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি  রাজধানী রিয়াদ ও জেদ্দায় অনুষ্ঠিত হবে।

রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহর বরাত দিয়ে সৌদি আরবের জাতীয় দৈনিক আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশি শ্রমিক নিয়োগে সৌদি কোম্পানিগুলোর মনযোগ কাড়তে ওই মেলার আয়োজন করছে দূতাবাস। রাষ্ট্রদূত গোলাম মসিহ আরব নিউজকে বলেন, রিয়াদ এবং জেদ্দায় অনুষ্ঠিতব্য চাকরি মেলায় সেমিনার, কর্মশালা এবং বাংলাদেশি কর্মকর্তা ও স্থানীয় জব অ্যাজেন্টদের মধ্যে বি টু বি আলোচনা সভা হবে।

তিনি বলেন, দুই দেশের মিথস্ক্রিয়ার ফলে শ্রম আইন ও শ্রমিক নিয়োগের স্কিম সম্পর্কে সচেতনতা বাড়বে।

রাষ্ট্রদূত বলেন, রিয়াদের চাকরি মেলায় শতাধিক স্থানীয় কোম্পানি অংশ নেবে। এ ছাড়া দুই দেশের শ্রমিক সংস্থার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারাও অংশ নেবেন।

গোলাম মসিহ বলেন, হাসপাতাল, হোটেল, রক্ষণাবেক্ষণ ও নির্মাণ খাতে আমাদের শ্রমিকদের জন্য ৫০ হাজার কর্মসংস্থান ভিসা রয়েছে। আমরা প্রত্যেক মাসে সৌদি আরবে চার হাজার গৃহকর্মী পাঠাই। বর্তমানে সৌদি আরবে ১ লাখ ৩ হাজার গৃহকর্মী কাজ করছে বলেও তিনি জানান। এ ছাড়া দেশটিতে দক্ষ এবং স্বল্প দক্ষ ১২ লাখ বাংলাদেশি শ্রমিক বিভিন্ন সেক্টরে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ