1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জাপান সফরসূচিতে যা রয়েছে দিনে দুপুরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ আহত ৩ ১৬ লাখের বেশি নিবন্ধন, ৫ নভেম্বর নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সৌদিগামী ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ২২২৩১ যাত্রী একীভূত বিনিয়োগ কাঠামোর ওপর গুরুত্ব আরোপ করলেন আশিক চৌধুরী সিকদার গ্রুপের ‘পাচার অর্থ’ উদ্ধারে ‘আগাম টাকা চায়’ রিকভারি এজেন্ট বাজারে কোন কোম্পানির এলপিজি সিলিন্ডার কত টাকায় বিক্রি হচ্ছে? খুলনায় নারীসহ আটক জামায়াত নেতার ছেলে আইপিএল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ‘ডিসেম্বরের আগে জানাবেন’ ধোনি

বিএনপির লোকজন ভয়ে আস্ফালন করছে : কামরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ এপ্রিল, ২০১২
  • ১৮৪ Time View

বিচারের ভয়ে বিএনপির লোকজন আস্ফালন করছে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম।

তিনি বলেন, ‘সাকা চৌধুরীরা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন তাদের বিচার হবেই। তারেকের বিচারও হবে। এজন্য তারা ভয়ে মিথ্যাচারের মাধ্যমে আস্ফালন করছেন।’

বিএনপি নেতাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘এরা মানুষ না, পশু। আর এজন্য পশুশক্তি ব্যবহার করে ষড়যন্ত্রের মাধ্যমে বিচারবিভাগ, নির্বাচন কমিশন ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করতে চাচ্ছে। কিন্তু তারা যাই করুক না কেন, এ বছরের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা হবে। এজন্য শিগগিরই নতুন ট্রাইব্যুনালে বেশ কিছু মামলা হস্তান্তর করা হবে।’

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের অগণতান্ত্রিক অপতৎপরতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি এবং ঠিকানা বাংলাদেশ।

সরকারের সমালোচনা করার ক্ষেত্রে বিএনপির লজ্জা থাকা উচিৎ উল্লেখ করে কামরুল বলেন, ‘বিএনপি নেতারা অশালীন কথাবার্তা বলে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে। ফলে মানুষ রাজনীতিবিদদের ঘৃণা করছে।’

এ সময় তিনি বিএনপিকে গলাবাজির পথ থেকে সরে এসে অতীতের কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে বলেন।

বঙ্গবন্ধু একাডেমির সভাপতি হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু। এ ছাড়া উপস্থিত ছিলেন কৃষক লীগের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ