1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল

পতাকার পর জুতায় গান্ধীর ছবি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭
  • ১১৫ Time View

মাত্র কয়েকদিন আগেই ভারতীয় পতাকার আদলে তৈরি পাপোশ বিক্রিকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছে অনলাইন শপিংয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান আমাজন। নিজেদের ওই ভুলের জন্য ক্ষমাও চেয়েছিল প্রতিষ্ঠানটি।

কিন্তু ওই ঘটনার রেশ কাটতেই না কাটতেই নতুন করে আবারো বিতর্ক তৈরি করেছে আমাজন। যুক্তরাষ্ট্রে আমাজনের ওয়েবসাইটে মহাত্মা গান্ধীর ছবি বসানো স্যান্ডেলের বিজ্ঞাপন নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। খবর এনডিটিভির।

পতাকার আদলে পাপোশ তৈরির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কড়া হুশিয়ারির পর আমাজনের তরফ থেকে ক্ষমা চাওয়া হয়। তাদের কানাডীয় ওয়েবসাইট থেকে পণ্যটি সরিয়েও নেওয়া হয়।

অনেক টুইটার ব্যবহারকারী নিজেদের টুইট বার্তায় স্যান্ডেলে গান্ধীর ছবির বিষয়টি নজরে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে ট্যাগ করেছেন। রাবারের ওই স্যান্ডেলের মূল্য ১৬ দশমিক ৯৯ ডলার। যা ভারতীয় টাকায় ১২শ’ রুপী।

সরাসরি ওই স্যান্ডেলের বিষয়ে কোনো মন্তব্য করেননি সুষমা স্বরাজ। তবে শনিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ভারতীয়দের অনুভূতির প্রতি আমাজনের সম্মান দেখানো উচিত।

গান্ধীর মত একজন মহান নেতার ছবি স্যান্ডেলে ব্যবহার করার বিষয়টি সত্যিই খুব দুঃখজনক। এসব বিষয়ে আমাজনের আরো সচেতন হওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ