1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জাপান সফরসূচিতে যা রয়েছে দিনে দুপুরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ আহত ৩ ১৬ লাখের বেশি নিবন্ধন, ৫ নভেম্বর নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সৌদিগামী ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ২২২৩১ যাত্রী একীভূত বিনিয়োগ কাঠামোর ওপর গুরুত্ব আরোপ করলেন আশিক চৌধুরী সিকদার গ্রুপের ‘পাচার অর্থ’ উদ্ধারে ‘আগাম টাকা চায়’ রিকভারি এজেন্ট বাজারে কোন কোম্পানির এলপিজি সিলিন্ডার কত টাকায় বিক্রি হচ্ছে? খুলনায় নারীসহ আটক জামায়াত নেতার ছেলে আইপিএল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ‘ডিসেম্বরের আগে জানাবেন’ ধোনি

দেশের উন্নয়নে দীর্ঘ মেয়াদী সরকার প্রয়োজন: হানিফ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ এপ্রিল, ২০১২
  • ১৮৫ Time View

দেশের উন্নতি করতে হলে দীর্ঘ মেয়াদী সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনের (আইডিইবি) দুই দিনব্যাপী ৩৬তম জাতীয় ও ৩৫তম মূলতবি কাউন্সিল সম্মেলনে শুক্রবার ইনিস্টিটিউটের মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাহবুবুল আলম হানিফ বলেন, আমরা বিভক্তির রাজনীতি করতে করতে দেশকে পিছিয়ে ফেলেছি। কিন্তু দেশকে আর পেছনের দিকে নিয়ে যেতে চাই না। তাই দেশের উন্নয়নের লক্ষ্যে দীর্ঘ মেয়াদী সরকার প্রয়োজন।

হানিফ বলেন, ৫ বছরের সরকার বদলের পালাক্রমে আগের সরকারের রেখে যাওয়া উন্নয়নমূলক কর্মসূচি বন্ধ হয়ে যায়। এতে দেশ কখনও উন্নয়ন করতে পারে না।

তিনি বলেন, স্বাধীনতার সময় সিঙ্গাপুর ও বাংলাদেশের অর্থনীতি একই ছিল। শুধুমাত্র দীর্ঘ মেয়াদী সরকারের কারণেই তারা আমাদের থেকে অনেক এগিয়ে গেছে।

তিনি আরও বলেন, আগামীতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে সমুদ্রসীমা নিয়ে ২০১৪ সালে ভারতের সঙ্গেও ন্যায্য হিস্যা আদায় করবে বাংলাদেশ। দেশের স্বার্থের জন্য আওয়ামী লীগ সরকার ভারতের বিরুদ্ধে মামলা করতে কোনো দ্বিধা করে না। অপরদিকে বিএনপি নিজেও বুঝতে পারেনি একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তান খালেদা জিয়াকে অর্থ দিয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে যে শূন্য কোটা খালি আছে তা পূরণের জন্য প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। বিশেষ করে রেল ও বিদ্যুৎ মন্ত্রণালয়ে বেশি জোড় দেওয়া হবে।

আইডিইবির কার্যনির্বাহী কমিটির সভাপতি একেএমএ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ