1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল

ওবামার মেয়েদের কাছে খোলা চিঠি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭
  • ৮৮ Time View

বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের দুই মেয়েকে খোলা চিঠি দিয়েছেন আরেক প্রাক্তন প্রেসিডেন্টের দুই মেয়ে। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর সপরিবারে হোয়াইট হাউস ছাড়ছেন ওবামা। অনেকটাই পাল্টে যাবে ওবামা পরিবারের জীবন-যাপন।

ঠিক এভাবেই বদলে গিয়েছিল জর্জ বুশের পরিবারের জীবনযাত্রা। কীভাবে এই নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেবেন ওবামার দুই মেয়ে সাশা এবং মালিয়া? সেই অভিজ্ঞতাই জানালেন বুশের দুই কন্যা বারবারা বুশ এবং জেনা বুশ।

চিঠিতে বুশ কন্যারা লিখেছেন, ‘তোমরা এতদিন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবারের সদস্য হিসেবে বেড়ে উঠেছো। এবার তোমাদের সামনে নতুন চ্যালেঞ্জ। তোমাদের কেউ বলে দেবে না পরিবারের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে কী কী করা উচিত বা কী করা উচিত নয়।’

bush

চিঠিতে আরো বলা হয়েছে, ‘তোমাদের নিজেদেরই অনেক কিছু খেয়াল রাখতে হবে। মনে রেখো, কোনো খারাপ কাজ করলে সব সময়ই প্রাক্তন প্রেসিডেন্টের মেয়ে হিসেবে সমালোচনা তোমাদের গায়ে লাগবে। তাতে গোটা দেশের নামই খারাপ হবে। তোমরা নিশ্চয়ই তোমাদের বাবার পরিচয় নিয়ে গর্বিত। তবে বাবার ছায়ার বাইরে বেরিয়ে এসেও দেশের জন্য ভাল কাজ করতে হবে। যাতে তোমাদের বাবাও তোমাদের নিয়ে গর্বিত হতে পারেন।’

টাইম ম্যাগাজিনে প্রকাশিত ওই চিঠিতে বুশ কন্যারা আরও লিখেছেন, ‘তোমরা এবার কলেজে পড়তে যাচ্ছো। সেখানে জীবনটা উপভোগ করো। খোলা মনে পৃথিবী দেখো। মনে রেখো তোমাদের মতো তরুণ-তরুণীদের ওপরেই নতুন পৃথিবী গড়ার দায়িত্ব রয়েছে।’

চিঠিতে আরো বলা হয়েছে, ‘হোয়াইট হাউসে কড়া নিরাপত্তার মধ্যে তোমাদের দিনযাপন করতে হয়েছে। হয়তো অনেক সমালোচনা ও বিদ্রুপও শুনতে হয়েছে। সে সবে কান দিও না। কারণ তোমাদের সম্পর্কে কটূ মন্তব্য যারা করছেন, তারা কেউই তোমাদের মতো নিরাপত্তার কড়াকড়ির মধ্যে জীবনযাপন করেননি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ