1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প

বিমানবন্দরে হামলাকারীর মৃত্যুদণ্ড চায় যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭
  • ১২৪ Time View

ফ্লোরিডা বিমানবন্দরের হামলাকারী ইরাক যুদ্ধ থেকে ফেরত মার্কিন সেনা এসতেবান স্যান্টিয়াগোর বিরুদ্ধে হত্যার অভিযাগ গঠন করা হয়েছে। শুক্রবার ফ্লোরিডার লদারদেল বিমানবন্দরে ওই বন্দুকধারীর হামলায় ৫ জন নিহত ও ৬ জন আহত হয়।

শনিবার ওই হামলাকারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে কর্তৃপক্ষ। বার্তাসংস্থা এপি বলছে, আদালতে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে পারে হামলাকারীর।

এসতেবান স্যান্টিয়াগো তদন্তকারীদেরকে বলেছেন, তিনি ওই হামলার পরিকল্পনা করেছিলেন এবং বিমানবন্দরে যাওয়ার জন্য শুধুমাত্র ওয়ান-ওয়ে টিকিট কিনেছিলেন। তবে বিমানবন্দর কেন টার্গেট করা হয়েছে সেবিষয়ে কোনো তথ্য জানতে পারেনি কর্তৃপক্ষ। তবে সন্ত্রাসবাদের আশঙ্কাও উড়িয়ে দেয়নি তারা।

স্যান্টিয়াগোর বিরুদ্ধে আন্তর্জাতিক বিমানবন্দরে সহিংসতা চালিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। এর ফলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের সাজা ভোগ করতে হতে পারে তাকে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বলছে, হামলাকারী মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে থাকতে পারেন। এর আগে তিনি একটি জিহাদি ভিডিওতে নিজেকে ধারণ করে বলেছিলেন, সরকার তার মন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

বিবিসি বলছে, বিমানবন্দরের টার্মিনাল-২ এ যাত্রীরা লাগেজ সংগ্রহের সময় হামলাকারী ওই সেনা গুলিবর্ষণ শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলাকারী ওই টার্মিনালে হাঁটছিলেন এবং গুলি চালানোর সময় যখন লোকজন পালানোর চেষ্টা করছিল তখন তিনি কিছু বলেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার পর হামলাকারী পুলিশের কাছে আত্মসমর্পন করেন।

বার্তাসংস্থা এপি এক প্রতিবেদনে বলছে, ২৬ বছর বয়সী স্যান্টিয়াগোর কাজে সন্তুষ্ট না হওয়ায় কর্তৃপক্ষ তাকে গত বছর ইরাক থেকে দেশে ফিরিয়ে আনে। তার ভাই বলেছেন, সম্প্রতি তিনি (হামলাকারী) মানসিক চিকিৎসা নিয়েছেন।

সূত্র : এপি, বিবিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ