1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প

‘হেলথ কেয়ারের’ জন্য লড়াইয়ের আহ্বান ওবামার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭
  • ১০৯ Time View

হেলথ কেয়ার বিলের জন্য ডেমোক্রেটদের লড়াইয়ের আহ্বান জানিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই ওই বিল বাতিলের অঙ্গীকার করেছেন। খবর বিবিসির।

ওই বিল নিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে ডেমোক্রেট দলের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন ওবামা। ইতোমধ্যেই রিপাবলিকানরা ওবামার স্বাক্ষরিত বিল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য তারা প্রাথমিক পদক্ষেপও গ্রহণ করেছেন।

কংগ্রেসের ওই বৈঠকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেনস। সেখানে তিনি জানিয়েছেন, তার দল ওবামা কেয়ার বিল প্রতিস্থাপন করবে।

ওবামা কেয়ারের আওতায় যুক্তরাষ্ট্রে প্রায় ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। বুধবার ডেমোক্রেট দলের প্রতিনিধি এলিযাহ কামিংস সাংবাদিকদের জানিয়েছেন ওবামা তার স্বাক্ষরিত হেলথ কেয়ার বিল টিকিয়ে রাখতে লড়াই করতে বলেছেন।

ইতোমধ্যেই সিনেটে ওবামা কেয়ার বাতিলের প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করেছেন রিপাবলিকানরা। এই বিল বাতিলের পক্ষে ভোট দিয়েছেন ৫১ ভাগ রিপাবলিকান এবং বিপক্ষে ভোট দিয়েছেন ৪৮ ভাগ রিপাবলিকান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ