1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প

১৪৬তম জন্মদিন পালন

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭
  • ১৩১ Time View

এমবা গোতো ইন্দোনেশিয়ার সবচেয়ে প্রবীনতম নাগরিক। তার বয়স আনুমানিক ১৪৬ বছর। সম্প্রতি নিজের ১৪৬তম জন্মদিন পালন করেছেন তিনি।

১৮৭০ সালে জন্মেছিলেন এমবা গোতো। তবে ঠিক কত তারিখে জন্মেছিলেন তা মনে নেই তার। এমবা গোতো শুধু এইটুকুই মনে করতে পারেন তার বাবা-মা বলেছিলেন, বর্ষবরণের এক সন্ধ্যায় জন্ম হয়েছে তার। এটা মাথায় রেখেই প্রতি বছরের ন্যায় এ বছরও বর্ষবরণের দিনে তার জন্মদিন নিয়ে বেশ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

Embah

২০১০ সালে ইন্দোনেশিয়ার এক জরিপ অনুযায়ী সরকারিভাবেই এমবা গোতোর বয়স নথিভুক্ত করা হয়েছিল ১৪২ বছর। সেই হিসেবে তার বয়স এখন ১৪৮ বছর। তবে তার পরিবারের দাবি তার বয়স ১৪৬।

দীর্ঘ জীবনে চার স্ত্রী এবং দশ সন্তানের জনক এমবা। ১৯৮৮ সালে তার শেষ স্ত্রীর মৃত্যুর পর থেকেই নিঃসঙ্গ হয়ে গেছেন তিনি। তার এই দীর্ঘায়ুর রহস্য কি তা জানতে চাওয়া হলে এমবা গোতো আধো আধো সুরে জানান, ধৈর্য্যই তার দীর্ঘায়ুর একমাত্র কৌশল। তবে অনেকেই এমবা গোতোর বয়স নিয়ে একমত নন। তাদের ধারণা এমবার বয়সের হিসাবে কোনো ভুল হচ্ছে। নইলে এত বছর কেউ বেঁচে থাকে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ