1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প

ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারবে না উত্তর কোরিয়া : ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭
  • ৮৭ Time View

যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বা হামলা চালাতে পারবে না উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের হুমকিকে উড়িয়ে দিয়ে এমন মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার রাতে এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, ‘উত্তর কোরিয়া বলছে, ওরা নাকি যুক্তরাষ্ট্রে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরির শেষ ধাপে রয়েছে। কিন্তু কোনো কালেই এটা ঘটবে না।’

জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে বেশ কয়েকবার সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তবে উত্তর কোরিয়াকে কখনোই পরমাণু শক্তিধর রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে মার্কিন সরকার।

তবে ওবামা সরকার বিদায় নিলে আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়া নিয়ে তার সরকারের অবস্থান বদলাবে কিনা সেটাই এখন দেখার বিষয়।

সম্প্রতি ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়ে উত্তর কোরিয়ার শাসক কিম জং উন বলেছেন, এক দেশ থেকে অন্য দেশে হামলা করতে পারে এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির শেষ ধাপে রয়েছে তার দেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ