1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প

ইয়েমেনে নতুন সহিংসতায় নিহত ১৯

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭
  • ১৪৫ Time View

ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাবওয়াহ প্রদেশে সরকার বাহিনী এবং হুতি বিদ্রোহীদের মধ্যে নতুন করে সহিংসতার ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে।

সরকারপন্থী কেন্দ্রের মুখপাত্র মাসিদ আমির এল হারিসি আনাদোলু নিউজ এজেন্সিকে জানিয়েছেন, সরকারি বাহিনী ওসাইলান জেলা দখলের তিনদিন পরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দু’পক্ষের সংঘর্ষে প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি বাহিনীর তিন যোদ্ধা এবং ১৬ হুতি বিদ্রোহী নিহত হয়েছেন।

২০১৪ সালে হুতি বিদ্রোহী এবং তাদের সমর্থন করা সংগঠনগুলো রাজধানী সানাসহ বেশ কিছু স্থানে হামলা চালানোর পর থেকেই দেশটিতে প্রতিনিয়ত ছোট-বড় সহিংসতার ঘটনা ঘটছে।

২০১৫ সালের মাঝামাঝি সময় থেকে সৌদি আরব এবং এর জোট দেশগুলো ইয়েমেন সরকারকে সহায়তা করতে হুতিদের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়ার পর থেকে সহিংসতা আরো ছড়িয়ে পড়েছে।

দেশটিতে সহিংসতা বন্ধ করে শান্তি প্রক্রিয়া স্থাপনে দু’দুবার ব্যর্থ হয়েছে জাতিসংঘ। কয়েক বছরের সহিংসতায় দেশটিতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আরো ২৫ লাখ মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ