1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জাপান সফরসূচিতে যা রয়েছে দিনে দুপুরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ আহত ৩ ১৬ লাখের বেশি নিবন্ধন, ৫ নভেম্বর নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সৌদিগামী ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ২২২৩১ যাত্রী একীভূত বিনিয়োগ কাঠামোর ওপর গুরুত্ব আরোপ করলেন আশিক চৌধুরী সিকদার গ্রুপের ‘পাচার অর্থ’ উদ্ধারে ‘আগাম টাকা চায়’ রিকভারি এজেন্ট বাজারে কোন কোম্পানির এলপিজি সিলিন্ডার কত টাকায় বিক্রি হচ্ছে? খুলনায় নারীসহ আটক জামায়াত নেতার ছেলে আইপিএল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ‘ডিসেম্বরের আগে জানাবেন’ ধোনি

‘খালেদাকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ এপ্রিল, ২০১২
  • ১৯৬ Time View

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর এমপি বলেছেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্থ করার চেষ্টা করছেন। তাই তাকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কারণ, যুদ্ধাপরাধী এবং বিচারে বাধা দানকারী উভয়েই সমান অপরাধী।

বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের আন্ডারগ্রাউন্ড মিলনায়তনে ‘যুদ্ধাপরাধীর বিচার-বিএনপি, জামায়াত নেতাদের অশ্লীল বক্তব্য-দেশবাসীর করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মান্নানের ৭ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভাটির আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমী।

মহিউদ্দিন খান আলমগীর আরো বলেন, জিয়াউর রহমানই এ দেশে চৌর্যবৃত্তিরজ জনক। তিনি কিভাবে দুর্নীতি করেছেন, তা বাংলার মানুষ জানে। তিনি লালমনিরহাটে রেলের সম্পদই শুধু চুরি করেননি, সেখানকার মাটি পর্যন্ত তুলে নিয়েছিলেন।

সভার প্রধান বক্তা আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, খালেদা জিয়ার দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, এম কে আনোয়ার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জয়নাল আবদীন ফারুক আমাদের হুমকি-ধমকি দিচ্ছেন। এতে কোনো লাভ হবে না। কারণ, আওয়ামী লীগের জন্ম আন্দোলনের মাধ্যমে।

তিনি আরো বলেন, বিএনপিকে ভবিষ্যতে আর ক্ষমতায় বসাবে না জনগণ। আগামী নির্বাচনে তাদের অবস্থা আরো ভয়াবহ হবে।

বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি আলহাজ্ব এমাজউদ্দিন বীরবিক্রমের সভাপিতেত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কৃষক লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এম এ করিম, সংগঠনের মহাসচিব মো. হুমায়ুন কবির মিজি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ