1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জাপান সফরসূচিতে যা রয়েছে দিনে দুপুরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ আহত ৩ ১৬ লাখের বেশি নিবন্ধন, ৫ নভেম্বর নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সৌদিগামী ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ২২২৩১ যাত্রী একীভূত বিনিয়োগ কাঠামোর ওপর গুরুত্ব আরোপ করলেন আশিক চৌধুরী সিকদার গ্রুপের ‘পাচার অর্থ’ উদ্ধারে ‘আগাম টাকা চায়’ রিকভারি এজেন্ট বাজারে কোন কোম্পানির এলপিজি সিলিন্ডার কত টাকায় বিক্রি হচ্ছে? খুলনায় নারীসহ আটক জামায়াত নেতার ছেলে আইপিএল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ‘ডিসেম্বরের আগে জানাবেন’ ধোনি

গাংনীতে ২ আ’লীগের কর্মী হত্যায় ৩৫ জনের নামে মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ এপ্রিল, ২০১২
  • ১৭৯ Time View

গাংনী উপজেলায় ২ আওয়ামী লীগ কর্মী হত্যার ঘটনায় ৩৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সকালে গাংনীর চরগোয়াল গ্রামের খাস জমি দখলকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ নেতা আতাহার আলী ও হাবেল নিহত হন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সোমবার রাত ১০টার দিকে নিহতদের সাথে থাকা আহত লালন বাদি হয়ে ৩৫ জনকে আসামী করে মামলাটি দায়ের করেছেন।

গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে আপেল আলী ও শরীফুল নামের ২ জনকে আটক করেছে। আটকৃতরা এ হত্যা মামলার এফআইআর ভূক্ত আসামী বলে জানিয়েছেন ওসি গোলাম মোস্তফা।

এদিকে মেহেরপুর জেলা বিএনপি সভাপতি ও মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোবাইল ফোনে জানান, হত্যাকাণ্ডের পর এলাকার বিএনপি নেতা কর্র্মীদের বাড়িতে হামলা, লুটপাট সহ অগ্নিসংযোগ চালাচ্ছে প্রতিপক্ষরা।

অন্যদিকে সোমবার সকালে ওই হত্যাকাণ্ডের পর থেকেই পুরো গ্রাম পুরুষ শূণ্য হয়ে পড়েছে। গ্রেফতার এড়াতে বিএনপি নেতা কর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলেও জানা গেছে।

নিহত আতাহার আলী ও হাবেল আলীর লাশ রাতেই দাফন সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ