1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

ইরানে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬
  • ২৫৭ Time View

ঢাকা: ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশ সেমনানে যাত্রীবাহী দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত এবং বেশকয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সেমনানের হাফট খান স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির ত্রাণ ও উদ্ধার কার্যক্রম সংস্থার মুখপাত্র মোস্তফা মোরতাজাভি জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত আটজনের মরদেহ এবং ৬২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন উদ্ধারকর্মীরা। তবে তুষারপাত এবং সড়কগুলো বরফ পরে ঢেকে যাওয়ায় উদ্ধারকাজে সাময়িক সমস্যা হচ্ছে। ফলে উদ্ধার কাজে গতিশীলতা আনতে ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ