1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে পুশইন হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত ঢাকার যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার হরমুজ প্রণালি পুনরায় খুলতে যাচ্ছে ইরান-ওমান, নতুন টোল বসানোর পরিকল্পনা দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’, দাবি ট্রাম্পের নেইমারকে নিয়ে সুখবর দিলো ব্রাজিল রাজধানীতে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত বিশ্ববাজারে নতুন রূপে ফিরেছে হুয়াওয়ে

অর্থপাচারকারীদের বিচার বাংলার মাটিতে হবে: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২
  • ১৬৯ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের পাশাপাশি দুর্নীতিবাজ ও অর্থপাচারকারীদেরও বিচার বাংলার মাটিতে হবে।

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া এবং তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে আনা বিভিন্ন দুর্নীতি ও অর্থপাচারের ঘটনা তুলে ধরে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

সোমবার সকালে গণভবনে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যাযের নেতাদের সঙ্গে মতবিনিময় করছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘শুধু যুদ্ধাপরাধী বিচার নয়, যারা দুর্নীতি করে এতিমের অর্থ মেরে খায়, বিদেশে অর্থপাচার করে তাদেরও বিচার বাংলার মাটিতে হবে।’

তিনি বলেন, ‘এরা ক্ষমতায় আসে শুধু নিজেদের উন্নয়নের জন্য। দুর্নীতি লুটপাট সন্ত্রাস জঙ্গীবাদ সৃষ্টিই এদের কাজ। এদের চরিত্র উন্মোচন হয়ে গেছে। মহান মুক্তিযুদ্ধে যাদের পরাজিত করেছি তাদের কাছ থেকে টাকা নিয়ে খালেদা জিয়া রাজনীতি করছেন। এদের ব্যাপারে দেশবাসীকে সাবধান থাকতে হবে।’

‘পরাজিত শক্তির কাছ থেকে যারা উৎকোচ নেয়, তারা পরাজয়ের প্রতিশোধ নিতে চায় তাই তাদের বিষয়ে সাবধান থাকা জরুরি,’ বলেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ