1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

চবিতে বাসের চাকা পাংচার করে বাস অচল শিবিরের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২
  • ১২৪ Time View

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবহন দপ্তরের ৭টি বাসের চাকা পাংচার করে অচল করে দিয়েছে শিবির কর্মীরা।

সোমবার পরিবহন দপ্তরের পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে বলে দপ্তর সূত্র জানায়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রবিউল আলম বলেন,‘ সোমবার ভোর চারটার দিকে দপ্তরের গ্যারেজে পার্কিং অবস্থায় ৭ টি বাসের চাকা পাংচার করে দেওয়া হয়। এতে করে প্রতিটি গাড়িই অচল হয়ে পড়েছে।’

শিবিরকর্মীরাই এ কাজ করেছে বলেও তিনি উল্লেখ করেন। এর আগে গত শনিবার রাতে সোয়া ৮টার দিকে তিনটি বাসের স্টার্টিং সুইচে শক্ত আটা জাতীয় পদার্থ ‘সুপার গ্লু’ লাগিয়ে দেয়।

এ ঘটনায় সাতটি বাস অচল হয়ে যাওয়ায় শিক্ষক-কর্মকর্তারা সমস্যায় পড়েন।

তবে শিবিরের চবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি আশিকুল্লাহ জানান, শিবির শান্তিপূর্ণভাবে ছাত্র ধর্মঘট করছে। এসব তারা করেনি।

এদিকে সোমবার সকালে প্রথম শাটল ট্রেনে হামলা চালিয়ে ৩পুলিশকে আহত করেছে শিবির। এ ঘটনায় কোন শাটল ট্রেন দুপুর আড়াইটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলাচল করেনি।

এ প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ বলেন, ‘ক্যাম্পাসে সাতটি বাসের চাকা পাংচার করে দেয় শিবির। বর্তমানে বাস মেরামতের কাজ চলছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গ, ছাত্রলীগ-শিবির সংঘর্ষে দুই ছাত্র নিহত হওয়ার ঘটনায় ৩৮দিন বন্ধ থাকার গত ১৮ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়। হত্যাকারীদের গ্রেপ্তারসহ চার দফা দাবিতে ওইদিন থেকেই ছাত্র শিবির ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে।

ক্যাম্পাস খোলার দুদিন আগে গত ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হলেও শাহ আমানত হলে ছাত্রলীগ ও শিবিরকর্মীরা মুখোমুখি অবস্থান নেওয়ায় হলটি বন্ধ করে দেয় কর্তপক্ষ।

এ বিষয়ে ‘পরিস্থিতি শান্ত হলে বৈধ আবাসিক ছাত্রদের হলে তুলে দেওয়া হবে’ বলে প্রক্টর সিরাজ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ