1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ আহত ৩ ১৬ লাখের বেশি নিবন্ধন, ৫ নভেম্বর নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সৌদিগামী ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ২২২৩১ যাত্রী একীভূত বিনিয়োগ কাঠামোর ওপর গুরুত্ব আরোপ করলেন আশিক চৌধুরী সিকদার গ্রুপের ‘পাচার অর্থ’ উদ্ধারে ‘আগাম টাকা চায়’ রিকভারি এজেন্ট বাজারে কোন কোম্পানির এলপিজি সিলিন্ডার কত টাকায় বিক্রি হচ্ছে? খুলনায় নারীসহ আটক জামায়াত নেতার ছেলে আইপিএল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ‘ডিসেম্বরের আগে জানাবেন’ ধোনি ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ, দেখে নিন একনজরে হুথিদের হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দর চালু করল সৌদি আরব

ঢাকার এমপি সানজিদা খানমের সভামঞ্চে হামলা, আহত ১৫

Reporter Name
  • Update Time : সোমবার, ২ এপ্রিল, ২০১২
  • ২৫২ Time View

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানমের সভামঞ্চে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যায় কদমতলীর মুরাদনগর হাইস্কুল মাঠের স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এ সমাবেশে হামলা চালানো হয়।

সমাবেশে সানজিদা খানমের প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা ছিল। তিনি সমাবেশস্থলে আসছিলেন। কদমতলী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফালানের নেতৃত্বে ওই মঞ্চে হামলা চালানো হয়। পরে আগুন দেয়া হয়।

কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি তফাজ্জল এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব পরিচয় দেয়া ড. আওলাদের হুকুমে এ হামলা চালানো হয় বলে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এ বিষয়ে সাংসদ সানজিদা খানম বলেন, এ সভায় আমি ছিলাম না। তবে আমার যাওয়ার কথা ছিল। বিকেল ৪/৫টার দিকে ড. আওলাদ ও তোফাজ্জল লোকজন নিয়ে কর্মীদের উপর হামলা চালায়। এবং পেট্রোল দিয়ে মঞ্চে আগুন দেওয়া হয়। এসময় বঙ্গবন্ধুর ভাষণ বাজতে থাকা মাইকও ভাংচুর করে তারা।

তিনি আরো বলেন, স্বেচ্ছাসেবক লীগের মঞ্চের পাশে আরেকটি মঞ্চ করে ড. আওলাদকে প্রধানমন্ত্রীর এপিএস ঘোষণা করা হয়। আসলে সে আমাদের নেত্রীর এপিএস নন। মিটিংয়ের নামে আমাদের সভায় হামলা করা হয়েছে। এ ঘটনায় ২০-২৫জন আহত হয়েছে। ২জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ