1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ আহত ৩ ১৬ লাখের বেশি নিবন্ধন, ৫ নভেম্বর নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সৌদিগামী ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ২২২৩১ যাত্রী একীভূত বিনিয়োগ কাঠামোর ওপর গুরুত্ব আরোপ করলেন আশিক চৌধুরী সিকদার গ্রুপের ‘পাচার অর্থ’ উদ্ধারে ‘আগাম টাকা চায়’ রিকভারি এজেন্ট বাজারে কোন কোম্পানির এলপিজি সিলিন্ডার কত টাকায় বিক্রি হচ্ছে? খুলনায় নারীসহ আটক জামায়াত নেতার ছেলে আইপিএল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ‘ডিসেম্বরের আগে জানাবেন’ ধোনি ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ, দেখে নিন একনজরে হুথিদের হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দর চালু করল সৌদি আরব

নোয়াখালীতে জাতীয় পার্টির দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

Reporter Name
  • Update Time : সোমবার, ২ এপ্রিল, ২০১২
  • ১৯০ Time View

নোয়াখালীর সেনবাগ উপজেলায় জাতীয় পার্টির বর্ধিত সভায় দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

শনিবার উপজেলা গণমিলনায়তনে কথা কাটাকাটির এক পর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- মোজাম্মেল হোসেন (৩৫), শাহজাহান (৩২), হারুন (৩১), জাহিদ হোসেন (৩৪) ও তালেবুজ্জামান (৩৭)।

আহতদের মধ্যে মোজাম্মেল হোসেনকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

উপজেলা জাতীয় পাটির সভাপতি তালেবুজ্জামান জানান, গণমিলনায়তনে দলের বর্ধিত সভা শুরুর ঘণ্টা খানেক পর উপজেলা যুব সংহতির সভাপতি হারুন ও সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মিলনায়তনে ঢোকার টেষ্টা করে। এ সময় মোজাম্মেল হোসেন তাঁদের বাধা দিলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এরই জের ধরে মোজাম্মেল গ্রুপ ও জাহিদ গ্রুপের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় মোজাম্মেলসহ ৫ জন আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, ভুল বোঝাবুঝি থেকে ওই পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত হলে এক ঘণ্টা পর আবার সভা শুরু হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, ধাওয়া পাল্টা ধাওয়ার সংবাদ পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ