1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ আহত ৩ ১৬ লাখের বেশি নিবন্ধন, ৫ নভেম্বর নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সৌদিগামী ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ২২২৩১ যাত্রী একীভূত বিনিয়োগ কাঠামোর ওপর গুরুত্ব আরোপ করলেন আশিক চৌধুরী সিকদার গ্রুপের ‘পাচার অর্থ’ উদ্ধারে ‘আগাম টাকা চায়’ রিকভারি এজেন্ট বাজারে কোন কোম্পানির এলপিজি সিলিন্ডার কত টাকায় বিক্রি হচ্ছে? খুলনায় নারীসহ আটক জামায়াত নেতার ছেলে আইপিএল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ‘ডিসেম্বরের আগে জানাবেন’ ধোনি ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ, দেখে নিন একনজরে হুথিদের হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দর চালু করল সৌদি আরব

দুপচাঁচিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে যুবলীগ নেতার থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ এপ্রিল, ২০১২
  • ১৮০ Time View

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বগুড়া জেলা যুবলীগের সদস্য আহম্মেদুর রহমান বিপ্লবকে প্রকাশ্য হুমকি দেওয়ার অভিযোগে দুপচাঁচিয়া শহর বিএনপির সাবেক সভাপতি তোজাম্মেল হোসেন তোজাম ও তার সহযোগীদের বিরুদ্ধে শনিবার দুপুরে থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

দুপচাঁচিয়া থানার পরিদর্শক (ওসি) নূর ইসলাম জিডির কথা স্বীকার করে শনিবার সন্ধ্যা ৬টায় জানান, পরিবারের অন্যান্য সদস্যদের প্রাণনাশসহ বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়ার অভিযোগে যুবলীগ নেতা আহম্মেদুর রহমান বিপ্ল¬ব দুপুরে থানায় একটি জিডি করেন।

আহম্মেদুর রহমান বিপ্লব স্থানীয় সাংবাদিকদের জানান, দুপচাঁচিয়া শহর বিএনপির সাবেক সভাপতি তোজাম্মেল হোসেন তোজাম, বিএনপি কর্মী রবিউল, ভাই রেজাউল, সাদেকুল ইসলাম ও আজাহার আলী তাকে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় ২৭ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় আবারো তাকে হুমকি দেওয়া হয়।

এদিকে অভিযুক্ত বিএনপি নেতাদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ