1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপের কাছাকাছি মার্কিন রণতরী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জানুয়ারি, ২০১৬
  • ২৭৮ Time View

5053দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ একটি দ্বীপের কাছাকাছি এলাকায় সমুদ্রে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে একটি মার্কিন রণতরী কয়েক ঘণ্টা অবস্থান করেছে। পেন্টাগন বলছে, ওই এলাকায় প্রবেশের স্বাধীনতায় হস্তক্ষেপের চেষ্টাকে চ্যালেঞ্জ জানাতেই এই অবস্থান।

নৌযানটি প্যারাসেল আইল্যান্ডের ট্রিটন দ্বীপের কাছাকাছি পৌঁছে যায় বলে বিবৃতিতে বলা হয়েছে। দ্বীপের অন্যতম দাবিদার চীন এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইন ভঙ্গ করার অভিযোগ তুলেছে। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ দক্ষিণ চীন সাগরের কর্তৃত্ব নিয়ে চীন এবং আরো কয়েকটি জাতির মধ্যে বিরোধ রয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, আঞ্চলিক এই বিরোধে তারা কোনোভাবে জড়াতে চায় না। তবে ওই গুরুত্বপূর্ণ নৌ রুটটিতে অবাধ প্রবেশের বিষয়টি নিশ্চিত করতে চায় আমেরিকা।

পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, চীন, তাইওয়ান এবং ভিয়েতনাম এই তিন দাবিদারের পক্ষ থেকে নৌ যোগাযোগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং স্বাধীনতা খর্ব করার চেষ্টাকে চ্যালেঞ্জ করতেই এমন পদক্ষেপ।

বিবৃতিতে বলা হয়, মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস কার্টিস উইলবার’ ট্রিটন আইল্যান্ডের বারো কিলোমিটারের মধ্যে নোঙর করে এবং সেসময় ওই এলাকায় কোনো চীনা জাহাজ ছিল না।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, আমেরিকা এ বিষয়ে পূর্ব অনুমতি না নিয়ে চীনের জলসীমায় প্রবেশ করে আইন ভেঙেছে। আগে থেকে কোনো দাবিদারকেই যে বিষয়টি জানানো হয়নি তা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। তবে তারা বলছে, মার্কিন এবং আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য মেনেই তারা এই অভিযান চালিয়েছে।

এ ধরনের আরেকটি অভিযানের অংশ হিসেবে গত বছর স্প্রাটলি আইল্যান্ডে রণতরী নিয়ে অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সে সময়ও বিষয়টি চীনের সমালোচনার মুখে পড়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ