1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পারিপার্শ্বিক অবস্থাও দুর্ঘটনার অন্যতম কারণ : নৌ মন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১ এপ্রিল, ২০১২
  • ১৬৬ Time View

নৌ পরিবহন মন্ত্রী শাহজান খান বলেছেন, ‘দুর্ঘটনা কারও কাম্য নয়। তাছাড়া শুধুমাত্র চালকই দুর্ঘটনার জন্য দায়ী নয়। পারিপার্শ্বিক অবস্থাও দুর্ঘটনার অন্যতম কারণ।’

শনিবার দুপুরে খুলনায় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নগরীর খালিশপুর থানার কাশিপুরে সংগঠনের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা মীর কায়সেদ আলী।

বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও নগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম, সড়ক পরিবহন ফেড়ারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, সড়ক পারিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রহিম বক্স দুদু প্রমুখ।

এ সময় মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনার জন্য চালকদেরকেই দায়ী করা হয়, যা ঠিক নয়। বিভিন্ন প্রতিবন্ধকতা যেমন- রাস্তার দুরবস্থা, প্রশাসনের খামখেয়ালিপনার কারণেও দুর্ঘটনা ঘটছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবহন সেক্টরের উন্নয়নে ব্যাপক কাজ করেছেন। দেশের জরাজীর্ণ হয়ে পড়া সড়কসমূহ সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ায় মানুষের ভোগান্তি কমেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ