1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিকদার গ্রুপের ‘পাচার অর্থ’ উদ্ধারে ‘আগাম টাকা চায়’ রিকভারি এজেন্ট বাজারে কোন কোম্পানির এলপিজি সিলিন্ডার কত টাকায় বিক্রি হচ্ছে? খুলনায় নারীসহ আটক জামায়াত নেতার ছেলে আইপিএল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ‘ডিসেম্বরের আগে জানাবেন’ ধোনি ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ, দেখে নিন একনজরে হুথিদের হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দর চালু করল সৌদি আরব খুলনায় ভোক্তা অধিকারের অভিযানে ১৩ প্রতিষ্ঠানকে ১ লক্ষাধীক টাকা … সাংবাদিক এনামুল হকের সুস্থতা কামনা করে খুলনা প্রেসক্লাবের বিবৃতি সুনামগঞ্জের আলোচিত এসিল্যান্ডকে সিলেটে বদলি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি চীনের প্রথম সিনেমা মুক্তি পেল

বিরোধীদল সরকারের সাফল্য নষ্ট করার চেষ্টায় লিপ্ত : নাসিম

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মার্চ, ২০১২
  • ২০০ Time View

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিরোধীদল মিথ্যা প্রচারণার মাধ্যমে সরকারের সাফল্য নষ্ট করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তারা যাতে সরকারের সাফল্য ম্লান করতে না পারে সে দায়িত্ব দলীয় নেতাকর্মীদেরই নিতে হবে।

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিসে দলের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মাদ নাসিম আরো বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবেই দেশে যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু হয়েছে। বিচার কাজ ত্বরান্বিত করতে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এ বিচার কাজকে ব্যাহত করতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরাজিত মহল নানা ষড়যন্ত্র করছে।

এ সময় শেখ হাসিনার নেতৃত্বে গঠিত বর্তমান সরকারের নানামুখী সাফল্য দেশবাসীর সামনে তুলে ধরার জন্য আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে সর্বদা তৎপর থাকার কথাও বলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় এ নেতা।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কেএম হোসেন আলী, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জান্নাত আরা তালুকদার হেনরী, আবু ইউসুফ সূর্য্য, সিরাজুল ইসলাম খান, অ্যাডভোকেট বিমল কুমার দাস, আলহাজ ইসহাক আলী, গাজী আমিনুল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ