সাইবার নিরাপত্তায় মঙ্গলবার বিশেষ পরীক্ষাগার উদ্বোধন করবেন জয়
Reporter Name
Update Time :
সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫
২৪৪
Time View
দেশে চালু হচ্ছে ‘সোশ্যাল মিডিয়া অ্যান্ড অ্যানালাইটিক ক্লাউড’ (এসএমএসি) নামের বিশেষ পরীক্ষাগার। মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ ল্যাবের উদ্বোধন করবেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া অ্যান্ড অ্যানালাইটিক ক্লাউড’ ল্যাব উদ্বোধনের অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় ছাড়াও উপস্থিত থাকবেন সচিব শ্যাম সুন্দর শিকদার, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৃতীয় তলায় এই পরীক্ষাগারটি তৈরি করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, সাইবার নিরাপত্তা ও বিগ ডেটা অ্যানালাইটিকস নিয়ে কাজ করবে বিশেষায়িত এই ল্যাব।