1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে পুশইন হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত ঢাকার যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার হরমুজ প্রণালি পুনরায় খুলতে যাচ্ছে ইরান-ওমান, নতুন টোল বসানোর পরিকল্পনা দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’, দাবি ট্রাম্পের নেইমারকে নিয়ে সুখবর দিলো ব্রাজিল রাজধানীতে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত বিশ্ববাজারে নতুন রূপে ফিরেছে হুয়াওয়ে

স্মৃতিসৌধ এলাকায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ: গাড়ি ভাঙচুর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মার্চ, ২০১২
  • ১২৬ Time View

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আগে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে ব্যাপক সংর্ঘষ হয়েছে।

এ সময় দুপক্ষের সংঘর্ষে গাজীপুর-ঢাকা মহাসড়কে অবস্থানকারী প্রায় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং ৩০ জন আহত হয়েছেন।

আহতদের স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

সোমবার সকাল সোয়া ৬টায় সাভার স্মৃতিসৌধের বাইরে পেট্রোল পাম্পের সামনে বিএনপি সমর্থিত সাভার পৌরসভার মেয়র রেফাতুল্লাহ ও স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য তৌহিদ জং মুরাদ সমর্থকদের মধ্যে এ ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।

এ সময় পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ লাঠিচার্জ করলে সাধারণ মানুষ ভয়ে দিগবিদিক ছোটাছুটি করেন।

সংর্ঘষ চলাকালে বিএনপির চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলীসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্মৃতিসৌধের বাইরে অবস্থান করছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ