1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

জনগণ ইয়াজউদ্দিন মার্কা তত্ত্বাবধায়ক আর চায় না : নাসিম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মার্চ, ২০১২
  • ১২৭ Time View

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘অতীতের তিক্ত অভিজ্ঞতার আলোকে বাংলার জনগণ লতিফুর রহমান বা ইয়াজ উদ্দিন মার্কা তত্ত্বাবধায়ক সরকার আর চায় না। সংবিধান অনুযায়ী নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব। শেখ হাসিনার সরকার এরই মধ্যে কয়েকটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে তা প্রমাণ করেছে।’

রোববার বিকেল ৪টায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, ‘এইচএম এরশাদ ও খালেদা জিয়া ভোটারবিহীন নির্বাচন করে অভ্যস্ত। এরশাদ ১৯৮৮ সালে ও খালেদা জিয়া ১৯৯৬ সালে ভোটারবিহীন নির্বাচন করে জনরোষের মুখে বিদায় নিতে বাধ্য হয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই গণতান্ত্রিক চেতনা লালন করে। তাই সব দলের অংশগ্রহণে নির্বাচনে অংশ নিতে আগ্রহী।’

তিনি বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী ২ বছরে সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দেশবাসীর কাছে ভোট চাইবে।’

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান নাসিম।

চান আলী মেম্বারের সভাপতিত্বে মেঘাই ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তৃতা করেন- প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রেফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক পৌর মেয়র গোলাম মোস্তফা তালুকদার মধু, আল আমিন, জিয়াউর রহমান, সাইদুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ