1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা টিসিবির কার্ড পেতে কী লাগবে; কারা পাবেন, মিলবে যেসব শর্তে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

চীনে ভূমিধসে ১৬ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫
  • ২০০ Time View

চীনে ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি চাপা পড়ে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন 8আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। এ ঘটনায় আরও অন্তত ২১ জন নিখোঁজ রয়েছে। এরা মাটি চাপা পড়া ২৭টি বাড়ির বাসিন্দা। ভারী বৃষ্টির কারণে দেশটির বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। টুইটারের চীনা সংস্করণ সাইনা ওয়েইবোতে পোস্ট করা একটি ছবিতে ঝেজিয়াং প্রদেশে কাদা ও পাথরের ভেতর থেকে মানুষকে টেনে তুলতে দেখা গেছে।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, ভূমিধসের পর ৩ শতাধিক লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। আরো ২১টি বাড়ি বন্যার পানিতে ডুবে গেছে। শনিবার সন্ধ্যায় এই বন্যা দেখা দেয়। এদিকে হুনান প্রদেশের মধ্যাঞ্চলে ৫০ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ শীতকালীন বন্যা দেখা দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে কয়েক হাজার লোক বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বন্যায় বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়া প্রায় ৮ হাজার ২০০ লোককে পুনর্বাসিত করা হয়েছে। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত ও বন্যা অব্যাহত থাকতে পারে। প্রাদেশিক আবহাওয়া বিভাগের কর্মকর্তারা জানান, বন্যায় ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ১৯৬১ সালের পর এটাই সবচেয়ে ভয়াবহ বন্যার ঘটনা। এখন পর্যন্ত এই ঘটনায় কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ