1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা টিসিবির কার্ড পেতে কী লাগবে; কারা পাবেন, মিলবে যেসব শর্তে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

অনির্দিষ্টকালের জন্য বন্ধ আইফেল টাওয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫
  • ২২৪ Time View

প্যারিসের প্রধান আকর্ষণ লুভ্যর মিউজিয়াম ও আইফেল টাওয়ার এলাকায় পর্যটক চলাচল 10অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সদ্য ঘটে যাওয়া হামলার ঘটনায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। একই সাথে সে দেশের প্রধান প্রধান পর্যটন কেন্দ্রগুলোও বন্ধ ঘোষণা করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার এক আদেশে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়।
প্রসঙ্গত ১৩ নভেম্বর শুক্রবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিস ও এর আশপাশের ৬টি পৃথক স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। শুক্রবারের হামলাগুলোর মধ্যে সবচেয়ে বড় ঘটনাটি ঘটে থিয়েটার হল বাটাক্লানে। রক কনসার্ট চলাকালে এখানে প্রথমে বন্দুক ও পরে আত্মঘাতী বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এতে সেখানে ১২৮ জন নিহত হন। প্রাথমিকভাবে এসব ঘটনায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ১৫৩ জন নিহত হওয়ার খবর প্রচারিত হয়। তবে পরবর্তী সময়ে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের ভাষণের পর নিহতের সংখ্যা ১২৯ জন বলে দাবি করা হয়। এছাড়া এসব হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১৮০ জন। আহতদের মধ্যে ৮০ জনের অবস্থা গুরুতর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ