1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা টিসিবির কার্ড পেতে কী লাগবে; কারা পাবেন, মিলবে যেসব শর্তে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহত ১২০

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫
  • ২৩১ Time View

ফ্রান্সের রাজধানী প্যারিসে একাধিক সন্ত্রাসী হামলায় অন্তত ১২০জন নিহত হয়েছে বলে জানা গেছে।

ফ্রান্সে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার প্যারিসে কার্ফ্যু জারি করা হয়েছে, বন্ধ করা হয়েছে সীমান্ত।gsdfgsdf

সংঘর্ষে অন্তত দুইজন হামলাকারী নিহতের খবর পাওয়া যাচ্ছে।

শহরের একটি কনসার্ট হলে অনেককে জিম্মি করে রাখা হলে সেখানে পুলিশ অভিযান চালায়।

সেখানেই অন্তত ১০০ জন নিহত হয়েছেন।

পুলিশকে সহায়তা করতে প্যারিসে অন্তত পনেরশ সৈনিক মোতায়েন করা হয়েছে।

শহরের কয়েকটি এলাকা এবং স্টেডিয়ামে প্রায় একই সময় ওই হামলাগুলো ঘটে।

হামলায় আহত একজনকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ

বোমা হামলাগুলো আত্মঘাতী ছিল বলে বলা হচ্ছে।

জার্মানির বিপক্ষে ফ্রান্সের ফুটবল টিমের খেলা চলার সময় স্টেড দ্য ফ্রান্স নামের স্টেডিয়ামটিতে বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।

সে সময় ফরাসি প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদ স্টেডিয়ামে খেলা দেখছিলেন বলে জানা গেছে।

শহরের একটি এশিয়ার রেস্তোরার সামনে অন্তত দশজনকে পড়ে থাকতে দেখেছেন বিবিসির একজন সংবাদদাতা।

একজন বন্দুকধারীকে আধা স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে গুলি চালাতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র বলছে, এই হামলা ছিল সংঘবদ্ধ। তবে এই হামলা সংঘবদ্ধ এবং পরিকল্পিত কিনা, তা এখনি বলা সম্ভব নয় বলে প্যারিসের পুলিশ জানিয়েছে।– বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ