1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর অজিত দোভালের ঢাকা সফর নিয়ে যা জানালেন ভারতীয় হাইকমিশনার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা রয়েছে ‘সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার’

নেপাল-ভারত সীমান্তে অবরোধ, আবারও উদ্বেগ মুনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫
  • ২৫৬ Time View

নেপাল-ভারত সীমান্ত দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পরিবহনে বাধা সৃষ্টি করায় আবারও 9উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। গত মঙ্গলবার এক বিবৃতিতে দ্রুত এই বাধা তুলে নিতে ব্যবস্থা নেওয়ার জন্য দুই দেশের প্রতি আহ্বান জানান মুন। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।
বান কি মুনের মুখপাত্র স্টিফেন ডুজারিচ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, জাতিসংঘ মহাসচিব প্রকৃতপক্ষে নেপাল-ভারত সীমান্তে পণ্য পরিবহনে বাধা দেওয়ায় আবারও উদ্বেগ জানিয়েছেন। অবরোধের ফলে নেপালে তীব্র জ্বালানি-সংকট শুরু হয়েছে। ভূমিকম্প-বিধ্বস্ত গ্রামগুলোতে সরবরাহ বন্ধ হয়ে গেছে।
ডুজারিচ বলেন, ভূমিকম্প-উপদ্রুত এলাকায় জরুরি খাদ্য, গরম কাপড় ও আশ্রয়স্থল নির্মাণসামগ্রী পাঠানোর জন্য সাহায্য সংস্থাগুলো জ্বালানির প্রয়োজনের কথা বলেছে। তীব্র ঠান্ডায় এসব উপদ্রুত এলাকা খুব তাড়াতাড়ি বিচ্ছিন্ন হয়ে পড়বে।
ডুজারিচ বলেন, জাতিসংঘের মহাসচিব মনে করেন, ভূ-বেষ্টিত দেশ হিসেবে এবং মানবিক কারণেও নেপালের মুক্ত বাণিজ্যের অধিকার আছে। এ জন্য তিনি সব পক্ষকে অনতিবিলম্বে বাধা তুলে নিতে আহ্বান জানান।
নেপালের নতুন সংবিধান নিয়ে আপত্তি তুলে মূলত তরাই অঞ্চলে ভারতীয়-বংশোদ্ভূত মদেশীয় সম্প্রদায় এই অবরোধ শুরু করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ