1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর অজিত দোভালের ঢাকা সফর নিয়ে যা জানালেন ভারতীয় হাইকমিশনার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা রয়েছে ‘সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার’

বর্ণবাদের অভিযোগ ওঠার পর ক্ষমা চাইল অ্যাপল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫
  • ১৮৮ Time View

অস্ট্রেলিয়ায় অ্যাপলের একটি দোকান থেকে ছয় স্কুলছাত্রকে বেরিয়ে যেতে বলার পর সেই 4ঘটনায় এবার দু:খ প্রকাশ করেছে অ্যাপল কোম্পানি। ওই ছাত্ররা ঘটনাটিকে বর্ণনা করেছেন বর্ণবাদী আচরণ হিসেবে। এই ছাত্ররা সবাই ছিল কালো বর্ণের।
মেলবোর্নের হাইপয়েন্ট শপিং সেন্টারের ওই সময়কার ফুটেজ ছড়িয়ে পড়ার পর মার্কিন তথ্য প্রযুক্তি খাতের বড় এই প্রতিষ্ঠানটিকে ঘিরে সামজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রীয়া দেখা যায়।
ওই ভিডিও ফুটেজে ছাত্রদের বেরিয়ে যেতে বলা হয় কারণ ‘তারা নিশ্চিতভাবে কিছু চুরি করতে পারে’ এই সন্দেহে। ভিডিওতে একজন কর্মীকে এমন মন্তব্য করতে শোনা যায়।
অ্যাপল বলছে, ‘বিক্রয়কেন্দ্রটির ম্যানেজার এ বিষয়ে ছাত্রদের এবং তাদের স্কুলের প্রিন্সিপালের কাছে দু:খ প্রকাশ করেছেন । ফ্রান্সিস ওসি নামে যে ছাত্রটি এই ভিডিওচিত্র ধারণ করেছে, ফেসবুকে সে লিখেছে এটা নেহায়েতই বর্ণবাদ’।
মোহামেদ সেমরা নামে আরেকজন ছাত্র ফেসবুকে লিখেছে, ‘তারা ক্ষমা চেয়েছে, ব্যস মিটে গেল। এ নিয়ে আর কথা বাড়ানোর দরকার নেই।’
এই রিপোর্ট লেখা পর্যন্ত ফেসবুকে ভিডিওটি ৬২ হাজার বার দেখা হয়েছে।
সুত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ