1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর অজিত দোভালের ঢাকা সফর নিয়ে যা জানালেন ভারতীয় হাইকমিশনার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা রয়েছে ‘সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার’

সুকির কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫
  • ১৮৩ Time View

মিয়ানমারের প্রেসিডেন্ট বিপুল বিজয়ের জন্যে অং সান সুকির দলকে অভিনন্দন জানিয়েছেন 6এবং একইসঙ্গে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন। এর আগে দেশটির সেনাপ্রধানও সুকির দলের অভূতপূর্ব বিজয়কে অভিনন্দন জানান। এদিকে সুকি বুধবার জাতীয় ঐক্যের ডাক দিয়ে সেনা প্রধান মিন অং হেইং এবং থেইন শেইনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন।
গত অর্ধ শতাব্দী ধরে মায়ানমারের নিয়ন্ত্রণভার পুরোপুরি জান্তা সরকারের হাতে ছিল। কিন্তু ২০১১ সাল থেকে আধা জান্তা সরকার দেশটি শাসন করে আসছে। কিন্তু রবিবারের নির্বাচনে সুকির এনএলডি পার্টি ৮৫ শতাংশেরও বেশি আসন পেয়ে ক্ষমতার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেছে।
বুধবার ফেসবুকে এক বিবৃতিতে প্রেসিডেন্ট থেইন শেইন বলেন, জনগণের রায়ে সুকির এ বিশাল বিজয়কে আমি অভিনন্দিত করছি। সরকারের পক্ষ থেকে আমরা জনগণের এ রায়কে শ্রদ্ধা জানাবো এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবো।
উল্লেখ্য, ১৯৯০ সালেও সুকির দল এনএলডি যুগান্তকারী বিজয় অর্জন করেছিল। কিন্তু দেশটির জান্তা সরকার এ বিজয়কে উপেক্ষা করে এবং সুকির দলকে সরকার গঠন করতে দেয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ