1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর অজিত দোভালের ঢাকা সফর নিয়ে যা জানালেন ভারতীয় হাইকমিশনার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা রয়েছে ‘সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার’

আটকে গেছে অভিবাসন সংক্রান্ত ওবামার পরিকল্পনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫
  • ২০১ Time View

আইনি বাধায় আবারো আটকে গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার অভিবাসন 8সংক্রান্ত পরিকল্পনা। ফলে বৈধতা পাচ্ছে না যুক্তরাষ্ট্রের ৫০ লাখ অবৈধ অভিবাসী। গত সোমবার ফেডারেল একটি আপিল আদালত ওবামার অভিবাসন পরিকল্পনার বিরুদ্ধে রায় দেয়ায় নতুন করে এ অচলাবস্থা সৃষ্টি হয়েছে। গত মে মাসে ওবামা প্রশাসনের অভিবাসন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ আটকে দিয়ে টেক্সাসের একটি আদালতের দেয়া রায়ই সোমবার বহাল রাখে নিউ অর্লিন্সের ওই আপিল আদালত। ফলে আবারো আটকে যায় ওবামার উদ্যোগ।
এদিকে আদালতের ওই রায়ের কারণে ওবামার নির্বাহী আদেশে অভিবাসন পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা আরো স্তিমিত হয়ে পড়েছে। এখন ওবামা প্রশাসনের সামনে একমাত্র বিকল্প সুপ্রিম কোর্টে আপিল করা। তবে ওবামা ২০১৭ সালে বিদায় নেয়ার আগে মার্কিন প্রশাসন এ আপিল করতে সক্ষম নাও হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ রিপাবলিকানরা শুরু থেকেই ওবামার অভিবাসন পরিকল্পনার ঘোর বিরোধিতা করে আসছে। ২৬টি রাজ্যও এর সঙ্গে সুর মিলিয়েছে। রিপাবলিকান গভর্নর পরিচালিত রাজ্যগুলো বলে আসছে, সব ধরনের অবৈধ অভিবাসীকে বৈধ করে নেয়ার উদ্যোগ নিয়ে ফেডারেল সরকার ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রশাসন বলছে, অভিবাসীদের ব্যাপারে তারা তাদের সিদ্ধান্ত নেয়ার অধিকারের আওতায়ই উদ্যোগ নিয়েছে। গতবছর নভেম্বরে ওবামা তাঁর অভিবাসন বিল নিয়ে কংগ্রেসে কোনো অগ্রগতি অর্জনে ব্যর্থ হয়ে প্রেসিডেন্টের নির্বাহী আদেশের আওতায় তাঁর পরিকল্পনাটি বাস্তবায়নের ঘোষণা দেন। কিন্তু তাতে প্রকারান্তরে আইন ভঙ্গকারীদেরই ক্ষমা করা হচ্ছে বলে এর বিরোধিতা করেন রিপাবলিকানরা। এছাড়া ওবামার পরিকল্পনার বিরুদ্ধে আদালতে মামলা করে ২৬টি রাজ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ