1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর অজিত দোভালের ঢাকা সফর নিয়ে যা জানালেন ভারতীয় হাইকমিশনার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা রয়েছে ‘সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার’

ভারতের তামিলনাড়ুতে বন্যায় ২৭ নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫
  • ২১২ Time View

ভারতের তামিলনাড়ুর রাজ্যের কুদ্দালোরে জেলায় ২ দিনের বৃষ্টিতে সৃষ্টি হওয়া বন্যায় ২৭ 10জন নিহত হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা এ তথ্য জানিয়েছেন।
এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, চেন্নাই থেকে ২৩০ কিলোমিটার দূরে কুদ্দালোরে জেলায় বন্যার কারণে ২৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন। সেখানে ত্রাণ তৎপরতা পুরোদমে চলছে বলে জানিয়েছেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, বন্যায় প্রাণহারাদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে লাখ রুপি করে দেয়া হয়েছে। গত ২ দিনে জেলাটিতে বন্যায় মৃতের সংখ্যার কোনো আনুষ্ঠানিক সরকারি অফিসিয়াল পরিসংখ্যান এখনো জানা সম্ভব হয়নি। বেসরকারিভাবে বিভিন্ন সূত্রের হিসাব অনুযায়ী প্রায় ৪০ জন মানুষ বন্যায় মারা গেছেন বলে জানা গেছে।
মুখ্যমন্ত্রী জয়ললিতার দেয়া বিবৃতি অনুযায়ী অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত অঞ্চলটিতে সাধারণত ৬৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। কিন্তু চলতি বছরে এরই মধ্যে ৫০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যার কারণে প্রবল বন্যার সৃষ্টি হয়েছে।
রাজ্য সরকার কুদ্দালোরে জেলার গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালুর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। ভারী বৃষ্টির কারণে ডিজেলচালিত জেনারেটরের মাধ্যমে সরবরাহ করা বিদ্যুৎ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ