1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর অজিত দোভালের ঢাকা সফর নিয়ে যা জানালেন ভারতীয় হাইকমিশনার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা রয়েছে ‘সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার’

চকোলেট ভেবে বাজি খেয়ে মৃত বালিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫
  • ২০০ Time View

ভিতরে বারুদ থাকলেও বাইরের মোড়ক একেবারে চকোলেটের মত। তাই ওটা বাজি না 11চকোলেট তা বুঝতে পারেনি বছর পাঁচেকের দামিনি। চকোলেট ভেবেই খেয়ে ফেলে বারুদে মোড়া আস্ত একটি বোমা। তারপর বহু চেষ্টা করেও চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারল না। বোমার বারুদে দগ্ধ হয়ে কয়েক ঘণ্টার মধ্যেই মারা যায় সে। দিওয়ালি উৎসবের দিন মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রতœগিরি জেলার তিসাঙ্গি গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম দামিনি নিকাম (৫)। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বুধবার রাতে বাড়ির সামনে একা একাই খেলছিল দামিনি। তার বাড়ির কাছেই পড়েছিল চকোলেটের মত দেখতে বোমা জাতীয় কিছু বাজি। দামিনি সেগুলিকে বাজি বলে বুঝতে পারেনি। চকোলেট ভেবেই একটি বাজি তুলে খেয়ে নেয় সে। বাজিটি পেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই অসুস্থ বোধ করে দামিনি। তারপর সে নিজেই বাড়ির ভিতরে যায় এবং ‘চকোলেট’ খাওয়ার কথা বাড়ির লোকেদের জানায়। দামিনির বাড়ির লোকেরা সেই ‘চকোলেট’ দেখে বুঝতে পারেন, তাঁদের মেয়েচকোলেট নয় বাজি খেয়েছে। এরপরই তাকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু
শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীনই দামিনির মৃত্যু হয়। কে বা কারা, কেন ওইভাবে বাজি রেখেছিল, সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ