1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৯ জনের মৃত্যুর আশংকা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০১৫
  • ২০৬ Time View

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় আকরন নগরীর একটি অ্যাপার্টমেন্ট ভবনে মঙ্গলবার ছোট্ট 16একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়েছে। এতে সর্বোচ্চ নয়জনের মৃত্যুর আশংকা করা হচ্ছে। ওই বিমানের মালিকের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম একথা জানায়।
খবরে বলা হয়, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় এটি ওহিও নগরীর বিমানবন্দরের দিকে আসছিল।
বিমানের মালিক অগাস্তো লিউকোউয়িজের বরাত দিয়ে দি আকরন বিকন জার্নাল জানায়, দুর্ঘটনার সময় ওই বিমানে দুই পাইলটসহ নয় আরোহী ছিল।
ওই সংবাদপত্র তাদের ওয়েবসাইটের খবরে জানায়, ‘এ ঘটনায় আরোহীদের কেউ বেঁচে নেই বলেই ধারণা করা হচ্ছে।’
স্থানীয় টেলিভিশন নেটওয়ার্কের খবরে বলা হয়, এ ঘটনায় এখন পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
ওহিও হাইওয়ে পেট্রোল স্টাফ লে: বিল হেমেকার জানান, বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে কেউ হতাহত হয়নি।
নগর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, দমকল বাহিনীর কর্মীরা দুর্ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কর্তৃপক্ষ আরো জানায়, এ ব্যাপারে তদন্ত কাজ শুরু করা হয়েছে এবং জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের একটি দলের দুর্ঘটনা স্থলে যাওয়ার কথা রয়েছে। সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ