1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
আমদানি নীতি সংশোধন, নিট কাপড় নিয়ে নিষেধাজ্ঞার ধারা বাদ সিলেটে জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব টাইমস র‍্যাঙ্কিং: সেরা ১০০০-এ ভারতের ৪০, পাকিস্তানের ২২ ও বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয় নেত্রকোণায় হাট ইজারা নিয়ে সংঘর্ষের মামলায় ২৫ জামায়াত নেতাকর্মী কারাগারে অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো : পেট্রোবাংলা নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার

কারিগরি শিক্ষা হতে হবে চাকরির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫
  • ১৯৭ Time View

কারিগরি শিক্ষা হতে হবে চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাজার কী চায়, শিল্প কী চায়, সে অনুযায়ী শিক্ষা দিতে হবে। কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে (আইডিইবি) ‘দক্ষ বাংলাদেশ গড়া’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেন, জীবনের স্টাইলের সঙ্গে দক্ষতারও পরিবর্তন হয়। এ জন্য সে অনুযায়ী প্রতিটি ক্ষেত্রে দক্ষতাভিত্তিক শিক্ষার প্রয়োজন। যা কিছু শেখা হবে, তা হতে হবে জীবনমুখী শিক্ষা। বাজার কী চায়, শিল্প কী চায়, সে অনুযায়ী শিখতে হবে। শিক্ষা ও দক্ষতার মধ্যে কীভাবে মিল রাখা যায়, সে অনুযায়ী চিন্তা করতে হবে।

মূল প্রবন্ধে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবদুর রফিক বলেন, দেশের মোট কর্মক্ষম জনশক্তির মধ্যে ৪১ দশমিক ০২ শতাংশের কোনো শিক্ষা নেই। শিক্ষাকে কীভাবে প্রয়োজনের সঙ্গে মিল রেখে করা যায়, তা খতিয়ে দেখতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস বলেন, আগামী তিন মাসের মধ্যে কারিগরি শিক্ষার জন্য যুগোপযোগী শিক্ষাক্রম করা হবে।
আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম খোরশেদ আলম, আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ