1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার সারের ডিলার নিয়োগের কোনো তারিখ নির্ধারণ হয়নি: কৃষি মন্ত্রণালয় রাজশাহীতে ‘সর্বহারা’ পরিচয়ে শিক্ষকসহ কয়েকজনকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার

সন্ত্রাসী সুমন বন্দুকযুদ্ধে নিহত: র‍্যাব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫
  • ১৯১ Time View

র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুমন ওরফে ব্যাংকক সুমন নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাতে মহাখালী সাততলা বস্তি এলাকায় ওই বন্দুকযুদ্ধ হয় বলে দাবি করেছে র‍্যাব।

আজ মঙ্গলবার র‍্যাব সদর দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সুমন একজন চিহ্নিত সন্ত্রাসী। র‍্যাব-১ এর সঙ্গে সন্ত্রাসীদের এই ‘বন্দুকযুদ্ধ’ হয়।

এদিকে আজ ভোররাত চারটার দিকে সুমনের গুলিবিদ্ধ লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বনানী থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ। তিনি জানান, রাত দুইটার দিকে ওই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

এসআই মোস্তাক আহমেদের ভাষ্য, গত রাতে বনানী এলাকায় টহলরত অবস্থায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১ এর সদস্যরা গুলিবিদ্ধ ওই যুবককে তাঁদের গাড়িতে তুলে দিয়ে হাসপাতালে নেওয়ার কথা বলেন। রাত আনুমানিক দুইটার দিকে সংক্রমণ ব্যাধি হাসপাতালের পাশে সাত তলা বস্তির পুকুরপাড়ে ‘বন্দুকযুদ্ধে’ যুবকটি গুলিবিদ্ধ হন বলে তাঁদের জানানো হয়। পরে র‍্যাব সদস্যসহ তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত ওই ব্যক্তির বুকে পাঁচটি গুলির চিহ্ন রয়েছে। লাশটি জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ