1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার সারের ডিলার নিয়োগের কোনো তারিখ নির্ধারণ হয়নি: কৃষি মন্ত্রণালয় রাজশাহীতে ‘সর্বহারা’ পরিচয়ে শিক্ষকসহ কয়েকজনকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫
  • ২০৩ Time View

রাজধানীর বিমানবন্দরের গোলচত্বর এলাকায় সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (২৯) নামে 1পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুলের ব্যাচ নম্বর-২৪৪৮। তিনি রাজধানীতে পুলিশের বিশেষ শাখার (এসবি) বিমানবন্দর জোনে কর্মরত ছিলেন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে শফিক সায়েদাবাদ-গাজীপুর পথে চলাচলকারী ‘বলাকা পরিবহন’র একটি বাসের পেছনের আসনে বসা ছিলেন। বাসটি বিমানবন্দর গোলচত্বরের সামনে যাত্রী তোলার সময় পেছন থেকে সুপ্রভাত পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দিলে শফিকসহ কয়েকজন আহত হন।
শফিককে উত্তর-১ নম্বর সেক্টরের একটি হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য শফিকের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ