1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
আমদানি নীতি সংশোধন, নিট কাপড় নিয়ে নিষেধাজ্ঞার ধারা বাদ সিলেটে জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব টাইমস র‍্যাঙ্কিং: সেরা ১০০০-এ ভারতের ৪০, পাকিস্তানের ২২ ও বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয় নেত্রকোণায় হাট ইজারা নিয়ে সংঘর্ষের মামলায় ২৫ জামায়াত নেতাকর্মী কারাগারে অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো : পেট্রোবাংলা নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার

দলীয় প্রতীকেই পৌর নির্বাচন

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০১৫
  • ২২৮ Time View

অবশেষে দলীয় প্রতীকেই স্থানীয় সরকার তথা পৌরসভা নির্বাচন হচ্ছে। এ বিধানটি রেখে 1সংশোধিত স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০১৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। ইতোপূর্বে এ আইনটি অধ্যাদেশ আকারে জারি করা হয়েছিল। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইনটি অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান। আইনটি সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ইতোপূর্বে এ আইন সম্পর্কে যে অধ্যাদেশটি জারি করা হয়েছিল সেটির কোনো পরিবর্তন না করে মন্ত্রিসভা নীতিগত চূড়ান্ত অনুমোদন দিল।’
তিনি বলেন, ‘এ আইনে পৌরসভা নির্বাচনে প্রার্থীকে রাজনৈতিক দলের সদস্য হতে হবে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবেও এ নির্বাচনে যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এতে দলীয় প্রতীকেই তাদের নির্বাচন করতে হবে।
স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশে বলা হয়েছে- ‘কোনো পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হইতে হইবে।’
এদিকে মন্ত্রিসভা বিমা করপোরেশন আইন ২০১৫ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে। এ আইনে বাণিজ্যিক বিষয়টির সঙ্গে জনস্বার্থের বিষয়টি যুক্ত করতে মন্ত্রিসভা নির্দেশনা দিয়েছে। এছাড়া আন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে দ্বিতীয় ক্যাটাগরিতে উন্নীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ধন্যবাদ জানান। একইসঙ্গে মন্ত্রিসভার তরফ থেকেও মাতৃভাষা ইনস্টিটিউট দ্বিতীয় ক্যাটাগরিতে উন্নীত হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ