1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

অহনা’র ‘চোখের দেখা’

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০১৫
  • ২২৭ Time View

সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী অহনা টিভি নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমে নিয়মিত 16অভিনয় করছেন। বর্তমানে নতুন তিনটি ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। এগুলো হলো অঞ্জন আইচের পরিচালনায় ‘তীরন্দাজ’, এস এ হক অলিকের ‘আয়না ঘর’ ও সৈয়দ শাকিলের ‘শান্তি অধিদপ্তর’। এ প্রসঙ্গে অহনা বলেন, এ মুহূর্তে খুব বেশি নাটকে অভিনয় করছি না। ধারাবাহিক তিনটির গল্প খুবই চমৎকার। কাজ করে বেশ ভালো লাগছে। নাটকগুলো দর্শকও পছন্দ করবেন বলে আমার বিশ্বাস। এদিকে এ নাটক ছাড়া অহনা ‘নোয়াশাল’, ‘ইয়েস ম্যাডাম নো স্যার’, ‘জয়িতা’, ‘সহযাত্রী’ ধারাবাহিকগুলো বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। পি এ কাজলের পরিচালনায় ‘চোখের দেখা’ ছবিতে অভিনয় করছেন অহনা। এ ছবি প্রসঙ্গে তিনি বলেন এটি ভিন্নধর্মী একটি গল্প। এ পর্যন্ত কয়েকটি ছবিতে অভিনয় করেছি। এটি ব্যতিক্রম। অনেক চমক থাকছে ছবিটিতে। আশা করছি দর্শক হলে গিয়ে ছবিটি দেখবেন। চলচ্চিত্রে অভিনয় করলেও এর আগে এ অঙ্গনে কাজ করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন অহনা। তবে সেটা ভালো গল্প ও চরিত্র পাননি বলেই বলেছিলেন তিনি। এ প্রসঙ্গে অহনা জানান, আসলে কথাটি খুব খারাপ লাগা থেকে বলেছি। ভালো গল্প হলে চরিত্র ভালো পাই না, আবার দুটো ঠিক থাকলে নির্মাতা কিংবা নায়ক পছন্দ হয় না। তাই সব মিলিয়ে ঠিক করেছিলাম চলচ্চিত্রে আর কাজ করবো না। তবে ‘চোখের দেখা’ ছবিটির সবই ভালো লেগেছে। তাই কাজ করতে সম্মত হয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ