1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

এই সময়ে মুনিরা ইউসুফ মেমী

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০১৫
  • ৩২৭ Time View

জনপ্রিয় অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী দীর্ঘদিন ধরে টিভি নাটকে নিয়মিত কাজ করে 17আসছেন। বর্তমানে ব্যস্ত রয়েছেন একাধিক ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে। বিভিন্ন চ্যানেলে প্রচার চলছে তার অভিনীত ৩টি নাটক। এগুলো হলো- এসএটিভির ‘পরম্পরা’, মাছরাঙা টিভির ‘হাউস ওয়াইভস’, ও এটিএন বাংলার ‘দহন’। এছাড়াও ‘নষ্টনীড়’ নামের একটি নতুন ধারাবাহিকের কাজও শেষ করেছেন মেমী। নাটকগুলোর প্রতিটিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে মেমী বলেন, নাটকগুলোর প্রতিটির গল্প বেশ দারুণ। এরই মধ্যে দর্শকদের বেশ প্রশংসা পেয়েছি অনেক। আর নতুন করে ‘নষ্টনীড়’ নাটকটির গল্পও খুবই সুন্দর। আশা করছি, এটিও দর্শক গ্রহণ করবেন। এদিকে ধারাবাহিকের পাশাপাশি একাধিক খণ্ড নাটকের কাজ হাতে রয়েছে মেমীর। শিগগিরই সেগুলোর কাজও করবেন বলে জানান এ অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করেন তিনি। তবে এ মুহূর্তে নতুন কোন অনুষ্ঠানের কাজ করছেন না মেমী। বেশ কিছুদিন আগে মাইটিভিতে একটি রান্নাবিষয়ক অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন তিনি। এ প্রসঙ্গে মেমী জানান, কিছুদিন আগে একটি রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করেছি। এটি মাইটিভিতে প্রচার হতো। তবে কোন এক অজানা কারণে সেটি এ মুহূর্তে বন্ধ আছে। তাছাড়া, নতুন আর কোন অনুষ্ঠান করছি না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ