1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বালিতে দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা বীরগঞ্জে ডাঙ্গা যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ডেঙ্গুর টিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে: স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়: শফিকুর রহমান দুষ্টু চক্র অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে : প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার

মুখোমুখি শাহরুখ-দীপিকা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০১৫
  • ২৮৪ Time View

২০০৭ সালের বলিউডে ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে দীপিকা পাড়–কোন নামে নতুন এক 18নায়িকার আবির্ভাব। নাম । বলিউড বাদশা শাহরুখের বিপরীতে দীপিকার অভিষেক হলো। ফিল্মি দুনিয়ায় চললো নানান আলোচনা। আর সেসব সবারই জানা। এরই মধ্যে ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবি দুটিতেও এ জুটি অভিনয় করেছেন। তিনটি ছবিতেই সফল তারা। সেই ধারাবাহিকতায় আবারও পর্দায় আসছেন শাহরুখ খান ও দীপিকা। তবে এবার আর জুটি বেঁধে নয়। দুজনেই আলাদা ছবি নিয়ে আসছেন। আর এবারই প্রথম মুখোমুখি হচ্ছেন শাহরুখ ও দীপিকা। আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘দিলওয়ালে’। অন্যদিকে দীপিকার ‘বাজিরাও মাস্তানি’ও একইদিন মুক্তি পাচ্ছে সে। এ নিয়ে বলিউডে চলছে তুমুল আলোচনা। যারা জুটি হয়ে বক্স অফিস মাতাতে প্রস্তুত থাকতেন এবার তারা ভিন্ন নায়ক-নায়িকার সঙ্গে ভিন্ন ছবি নিয়ে মুখোমুখি। বক্স অফিসে কে এগিয়ে থাকবেন শাহরুখ না দীপিকা। এসব প্রশ্ন সবার মুখে মুখে। তবে কেউ কেউ বলছেন ছবি মুক্তি নিয়ে দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। কারণ বলিউড বাদশা হিসেবে শাহরুখের যে অবস্থান সেখানে দীপিকাও সুপারস্টার খ্যাতি পেয়ে দর্শক আগ্রহের শীর্ষে রয়েছেন। দর্শক কাকে রেখে কাকে বেছে নেবেন। তবে এসব নিয়ে যতই আলোচনা হোক শাহরুখ কিংবা দীপিকা কেউই কিন্তু শঙ্কিত নন। একই দিনে ছবি মুক্তি নিয়ে তাদের মাঝে কোন ঝামেলা সৃষ্টি হবে না বলেই সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ