1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের বিপক্ষে উপভোগ্য ফুটবলের প্রতিশ্রুতি ব্রাজিল কোচের ট্রাম্পের চাপে জ্বালানি সংকট কাটাতে ডিজেল মজুত ছাড়ার কথা ভাবছে ইউরোপ ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন ডিজেলের দাম বাড়ায় জরুরি বৈঠকে ইইউ ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় যা বললেন জামায়াতনেতা আখতারুজ্জামান আখতারুজ্জামানের মুক্তি ও ‘সাজানো মামলা’ প্রত্যাহারের দাবি জামায়াত আমিরের সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক চানখাঁরপুলে অচেতন অবস্থায় পড়েছিল যুবক, ঢাকা মেডিকেলে মৃত্যু

১ম ম্যাচে জয়টাই গুরুত্বপূর্ণ : মাশরাফি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫
  • ২৪৩ Time View

বাংলাদেশ জাতীয় ক্রীকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, সিরিজ জয় বলেন 10আর হোয়াইট ওয়াশ বলেন সবার আগে হলো প্রথম ম্যাচে জয়লাভ করা। প্রথম ম্যাচে আমাদের জন্য জয়টা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রস্তুতি ম্যাচে আমরা হেরেছি। তবে এনিয়ে আমরা এখন ভাবছি না। আমাদের সামনে এখন ওয়ানডে ম্যাচ। আমরা সেটা নিয়ে ভাবছি। তবে প্রস্তুতি ম্যাচে আমাদের দলের ব্যাটসম্যানরা ভালো করেছ। এটা একটা ভালো দিক। আজ শুক্রবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সিরিজের ট্রফি উন্মোচন শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আগামীকাল শনিবার মিরপুরে শুরু হবে বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।
এদিকে সফরকারী জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগাম্বুরা বলেন, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট খেলছে। তাদেরকে হারাতে হলে অবশ্যই আমাদের ভালো করতে হবে। শুধু একটি ডিপার্টমেন্টে ভালো করলে বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া সম্ভব না। ফিল্ডিং, ব্যাটিং এবং বোলিং সব বিভাগেই আমাদের ভালো করতে হবে। প্রস্তুতি ম্যাচে জয় নিয়ে চিগাম্বুরা বলেন, আমরা প্রস্তুতি ম্যাচে জয় লাভ করেছি। এটা অবশ্যই আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমরা প্রস্তুতি ম্যাচের জয়ের অনুপ্রেরণা ওয়ানডে ম্যাচে কাজে লাগাতে চাই।
অপরদিকে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলে পাবে মাত্র এক পয়েন্ট। আর বাংলাদেশ যদি এক ম্যাচ হারে তাহলে দুই পয়েন্ট হারাবে মাশরাফিরা। তবে বাংলাদেশ নিজেদের মাটিতে টানা তিনটি সিরিজ (পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ভারত) জয় লাভ করেছে। এছাড়া বিশ্বকাপেও দারুণ চমক দেখিয়েছে। এর আগে বাংলাদেশ জিম্বাবুয়ে সর্বশেষ মুখোমুখি হয় গত বছরের নভেম্বর-ডিসেম্বরে। তখন ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটিতেই জয় পায় টাইগাররা। প্রসঙ্গত গতকাল বৃহস্পতিবার ফতুল্লায় একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ ৭ উইকেটের ব্যবধানে জিম্বাবুয়ের কাছে হেরেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ