1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী ঢাকা কলেজের ছাত্র ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও হারাল বাংলাদেশ জি-৭ দেশগুলো ১০ কোটি ব্যারেল ডিজেল বাজারে ছাড়বে প্রি-শিপমেন্ট ঋণ তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা করেছে বাংলাদেশ ব্যাংক নাইটক্লাবের ঘটনায় শাস্তির মুখে কার্স কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের ভারতের বিপক্ষে উপভোগ্য ফুটবলের প্রতিশ্রুতি ব্রাজিল কোচের ট্রাম্পের চাপে জ্বালানি সংকট কাটাতে ডিজেল মজুত ছাড়ার কথা ভাবছে ইউরোপ ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন

‘ভোটের আগেই রাশিয়াতে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫
  • ১৮৬ Time View

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাময়িক বরখাস্ত প্রেসিডেন্ট সেপ ব্লাটার বলেছেন, 6২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ যে রাশিয়াতে হবে সে নিয়ে ভোটাভুটির আগেই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। ২০২২ সালের বিশ্বকাপ নিয়েও ভোটের আগেই এক ধরের বোঝাপড়া হয়ে গিয়েছিল। রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাতকারে এসব চাঞ্চল্যকর কথা বলেছেন মি ব্লাটার।
সেপ ব্লাটার বলেছেন, ২০১০ সালেই ভবিষ্যতের বিশ্বকাপগুলোর ভেন্যু নিয়ে এক ধরনের আলাপ আলোচনা হয়েছিল। সেখানেই ফিফা কর্মকর্তারা এক অর্থে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন ২০১৮ আর ২০২২ সালের বিশ্বকাপ হবে বিশ্বের সবচাইতে বড় দুই রাজনৈতিক শক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্রে।
ব্লাটার বলছেন, বড় দেশগুলোর মধ্যে রাশিয়া যেহেতু কখনেই বিশ্বকাপ আয়োজন করেনি, তাই ২০১৮ সালের বিশ্বকাপ আয়োজন রাশিয়াতে হবে এমন কথাবার্তা হয়েছিল। আর তার পরে ২০২২ সালের বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র।
রাশিয়ার ব্যাপারে ফিফার নির্বাহী কমিটির ভোট আলাপ মাফিকই গিয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আগে সিদ্ধান্তের পরও ভোটাভুটির শেষমুহূর্তে বেকে বসে নির্বাহী কমিটির ইউরোপীয় কয়েকজন সদস্য। আর তাতে শেষমেশ ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য নির্বাচিত হয়ে যায় কাতার।
কাতারের ক্ষেত্রে বিশেষ করে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির হস্তক্ষেপ ছিল বলে দাবি করেন ব্লাটার।
কাতারের ক্রাউন প্রিন্সের সাথে সারকোজির এক মধ্যাহ্নভোজনে উয়েফা প্রধান মিশেল প্লাতিনিও ছিলেন বলে দাবি করেন ৭৯ বছর বয়সী এই কর্মকর্তা। যিনি দুর্নীতির দায়ে এখন ফিফা প্রেসিডেন্টের পদ থেকে ৯ মাসের জন্য সাময়িক বরখাস্ত রয়েছেন।
ফিফার এ বছরের প্রায় পুরোটাই কেটেছে নানা ধরনের দুর্নীতির কেলেঙ্কারির মধ্য দিয়ে। এর আগে পঞ্চমবারের মতো ফিফার প্রেসিডেন্টের পদে নির্বাচিত হওয়ার কয়েকদিনের মাথায় ব্লাটার পদত্যাগের ঘোষণা দিয়ে জানিয়েছিলেন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেই তিনি চলে যাবেন। সেই নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারির শেষে। তার জন্য প্রার্থীদের নামও ঘোষণা হয়ে গেছে। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ